শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইহুদিদের বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কংগ্রেসে বিক্ষোভ করেছেন কয়েকশ আমেরিকান ইহুদি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার জুইশ ভয়েস ফর পিস সংগঠনের সদস্যরা কংগ্রেসের ভেতরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু যোগ দিয়েছিলেন।

সংগঠনটি আজ একটি পোস্ট করেছে এক্সে (সাবেক টুইটার)। সেখানে তারা বলেছে, কয়েকশ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে তিনশ জন কংগ্রেসের ভেতরে আছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।

সুত্র: আল আরাবিয়া 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ