বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

হামাসের পরিচর্যা ও সেবায় উচ্ছসিত ইসরায়েলি বন্দীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| জহিরুল ইসলাম ||

গতকাল সোমবার (১৬ অক্টোবর) হা মা স আন্দোলনের সামরিক শাখা ‘ইজ্জুদ্দীন আল কাস্যাম ব্রিগেড’ইসরায়েলি বন্দীদের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় যে, একজন বন্দীর ডান হাতে বড় ধরণের অপারেশন করা হয়েছে। হা মা সের সৈন্যরা তার হাতে ব্যান্ডেজ মুড়িয়ে দিচ্ছেন।

ভিডিওটিতে ইস রা য়েলি লোকটি নিজের পরিচয় তুলে ধরে বলেন, তার বয়স ২১ বছর। হা মা স সৈন্যদের সেবা আর আচরণে মুগ্ধ হয়ে ওই বন্দী বলেন, তারা আমাকে পরিপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন। আমার হাতে দীর্ঘ তিন ঘণ্টা সময় ব্যয় করে অপারেশন করেছেন। আমার যথোপযুক্ত পরিচর্যা ও ঔষধপত্রের ব্যবস্থা করেছেন। দখলদার ইসরায়েল বাহিনী যখন গাজার হাসপালগুলো বন্ধ করে দিয়েছে,  রোগীদের ওপর হামলা চালাচ্ছে, নিষ্পাপ শিশুদের রাইফেলের টার্গেট বানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ হা মা স সৈন্যদের এমন অনুপম আচরণে বিস্ময়াভিভূত হয়েছে গোটা দুনিয়া।

ক্লিপটি প্রকাশের কয়েক মিনিট আগে, আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছিলেন যে, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলিদের সংখ্যা ২০০ থেকে ২৫০ এর মতো। এরমধ্যে আল কাস্যামে প্রায় ২০০ বন্দী রয়েছে। আর এবং বাকিরা অন্যান্য শাখার কাছে রয়েছে। 

উল্লেখ্য যে, হা মা স একটি মুক্তিকামী ইসলামী সংগঠন। যুদ্ধক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ ইসলামী নীতিমালা মেনে চলার চেষ্টা করছে। ইসলামী যুদ্ধনীতিতে নিরপরাধ, বয়োবৃদ্ধ, নারী, শিশু ও দুর্বলের ওপর হামলা নিষিদ্ধ।

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ