সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইসরায়েলের সহায়তায় দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

হামাসের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই ঘোষণা বাস্তবে পরিণত করতে তেলআবিবকে একের পর এক সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

এবার তারই অংশ হিসেবে ইসরায়েলি উপকূলীয় এলাকার কাছে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন। ইসরায়েল ও হামাসের বর্তমান সংঘাতে যেন ইরান বা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতেই এই বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট দুজন মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করা ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে যাত্রা শুরুর নির্দেশ দিয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ এবং বর্তমান সংঘাত সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দুদিন পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস ফোর্ড স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ