সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

অবিবাহিত যুবতী অন্তঃসত্ত্বা, গায়ে আগুন দিলেন পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় রাগে ও ক্ষোভে এক যুবতীর গায়ে আগুন দিয়েছেন তার আপন মা ও ভাই। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ বছর বয়সী ওই যুবতী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশে এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, অবিবাহিত ওই যুবতীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন তারা। গর্ভে থাকা সন্তানের বাবা কে- সে বিষয়ে তাকে জেরা করেন তারা। কিন্তু ওই যুবতী এ ব্যাপারে কোনো তথ্য দেননি। এতে তারা আরও বেশি ক্ষুব্ধ হন।

এরপর ওই যুবতীর মা ও ভাই তাকে জঙ্গলে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন।

জঙ্গলের আশপাশে থাকা কয়েকজন কৃষক ওই সময় যুবতীর আত্মচিৎকার শুনতে পান। তারা সেখানে ছুটে গিয়ে দেখতে পান আগুনে পুড়ছেন তিনি। এরপর তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে মা ও ভাইয়ের দেওয়া আগুনে যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

পরবর্তীতে অগ্নিদগ্ধ যুবতীকে মেরুতের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকা যুবতীর মা ও ভাইকে আটক করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ