শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মরক্কোতে খোলা আকাশের নিচে তাবু গেড়ে চলছে কুরআনের সবক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেড় সপ্তাহ আগে প্রলংকরী এক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মরক্কোর কয়েকটি শহর। এতে সেখানকার ছোট-বড় সব ধরনের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থমকে গেছে জনজীবন। কিন্তু কুরআনের ক্লাস থেমে থাকেনি। ধ্বংসস্তূপের পাশেই তাঁবু টানিয়ে চলছে পবিত্র কুরআনের দরস। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে ভূমিকম্পমুক্ত এলাকা হিসেবে পরিচিত মরক্কোর কয়েকটি শহরে গত ৮ সেপ্টেম্বর ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে আক্রান্ত এলাকাগুলোর কোনো অবকাঠামোই আর অক্ষত থাকেনি। সেখানকার অধিবাসীদের মধ্যে অনেকেই মারা গেছেন। আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।

সেই ভূমিকম্পে অন্যসব স্থাপনার সঙ্গে ধসে পড়েছে স্থানীয় মসজিদগুলোও। ফলে বিঘ্ন সৃষ্টি হয় মসজিদগুলোতে থাকা কুরআন শিক্ষার ক্লাসগুলোতে। কিন্তু বাড়িঘর ঠিক না হলেও এরই মধ্যে আবার কুরআন শিক্ষার ক্লাসগুলো শুরু হয়েছে। মরক্কোর মধ্যাঞ্চলীয় প্রদেশ তাজিমারির একটি এলাকায় এ দৃশ্য চোখে পড়েছে।

শিশুদের কুরআন হিফজ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ আপাতত তুবকাল পর্বতের নিকটবর্তী একটি উঁচু টিলায় তাঁবু টানিয়ে দিয়েছে। সেখানে বসেই দিব্যি উচ্চৈস্বরে কোরআন মুখস্ত করছে শিশুরা।

জানা গেছে, ভূমিকম্পের ফলে মসজিদে বড় ধরনের ফাটল ধরেছে। ফলে সেখানে নামাজ আদায় এবং কোরআনের দরস অব্যাহত রাখায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। এজন্য তাঁবু গেড়েই কোরআনের শিক্ষাদান চলছে।

একটি ভিডিওতে দেখা গেছে, মাউন্ট তুবকালের কাছে তজি-মারি এলাকায় কোনোভাবে তৈরি করা তাঁবুটির মধ্যে বেশ কিছু শিশু রয়েছে। তবে তাদের হাতে পবিত্র কোরআনের কোনো প্রতিলিপি নেই। বরং তারা কোরআনের আয়াত খোদাই করা কাঠের তক্তা দেখে দেখে তা থেকে কুরআন মুখস্ত করছে।

এর আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মরক্কোর আল হাউজ প্রদেশে একটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য দেশটির সেনাবাহিনী একটি অস্থায়ী মাদরাসা নির্মাণ করে দিয়েছিল। খোলা ময়দানে সেনাবাহিনী নির্মিত মাদরাসাটির ভিডিও সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ