রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রতিনিধি আন্দ্রেই ইউসোভ দেশটির সংবাদমাধ্যম ওবোজরিভাতেলকে শুক্রবার তিনি বলেন, রমজান কাদিরভের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আগে থেকে যেসব অসুখে তিনি ভুগছিলেন, সেসব আরও বেড়েছে। এতেই তার অবস্থা গুরুতর হয়েছে।
কাদিরভের শারীরিক অবস্থা নিয়ে এসব তথ্য একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানান ইউসোভ। তবে কাদিরভ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ হন
