শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ওমরা পালনকারী নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সৌদি কর্তৃপক্ষ পবিত্র ওমরা পালন করতে যাওয়া মুসলিম নারীদের পোশাক নির্ধারণ করল। ফলে এ পোশাক পরিধান করেই মক্কার গ্রান্ড মসজিদে ওমরা করবেন নারীরা।

সৌদির ওমরা ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে।

এক্স পোস্টে মন্ত্রণালয় জানায়, নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় ওমরা পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় ওমরা করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে ওমরা মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

গত ২ মাস আগে থেকেই সৌদি আরবে ওমরার মৌসুম শুরু হয়ে গেছে। দেশটি ধারণা করছে এবার ১ কোটি মুসলিম ওমরা করতে পবিত্র নগরী মক্কাতে আসবেন।

হজের পরই ওমরা মৌসুম শুরু হয়। সে অনুযায়ী ওমরা পালনের মৌসুম চলছে। এ বছর ১৮ লাখ মুসল্লি পবিত্র নগরী মক্কাকে হজ পালন করেন। যা করোনা মহামারির তিন বছর পর সর্বোচ্চ।

যারা শারীরিক এবং আর্থিক সমস্যার কারণে হজ পালন করতে পারেন না। তারাই ওমরা পালন করে থাকেন।

সূত্র: গালফ নিউজ

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ