বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

ভারত পৌঁছালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জি-২০ সম্মেলনে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভারতে পৌঁছেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নয়াদিল্লিতে শনিবার সকালে শীর্ষ ভারতীয় কর্মকর্তারা সালমানকে স্বাগত জানান।

যুবরাজ সালমান জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার দেশটিতে আনুষ্ঠানিক একটি সফরও করবেন তিনি।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। এ ছাড়া সৌদি-ভারত কৌশলগত অংশীদারি পরিষদের বৈঠকও অংশ নেবেন তারা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শীর্ষ সম্মেলনে থাকছেন না। তার অনুপস্থিতিতে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ২০০৮ সালে প্রথম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনও চীনা প্রেসিডেন্ট জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বছর শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তিনি ভারত আসেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নয়াদিল্লিতে দেশটির প্রতিনিধিত্ব করবেন।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ