বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা

ফ্রান্সে আবায়া নিষিদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের ধর্মঘট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মুসলিম শিক্ষার্থীদের আবায়া ও কামিস পরিধান নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে একটি ফরাসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ধর্মঘটে নেমেছেন। বুধবার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। আল জাজিরার খবর। 

সেইন-সেন্ট-ডেনিসের স্টেইনের মরিস উট্রিলো উচ্চ বিদ্যালয়ে ধর্মঘট আহ্বানকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সরকারের ইসলামফোবিয়া নীতি থেকে নিজেদেরকে দূরে রাখতে চাই। মরিস উট্রিলো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই স্বাগত জানাতে হবে এবং আমাদের পোশাকে নজরদারি করতে হবে না। আমরা আবায়া বা কামিস পরিধানকারী শিক্ষার্থীদের কলঙ্কিত করতে অস্বীকার করি।’

সেইন-সেন্ট-ডেনিস ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বে অবস্থিত একটি দরিদ্র উপশহর। এই এলাকাটিতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অনেক বাসিন্দার পূর্বপুরুষ রয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন তাদের অভিভাবকরাও।

ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলোতে মুসলিম মেয়ে শিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ম চালু করা হয়েছে। এর আওতায় মেয়ে শিক্ষার্থীরা সরকারি স্কুলে আবায়া পরে যেতে পারবে না। সোমবার আবায়া পরে আসায় অনেক শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। তাদের ফেরত পাঠানো হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত সরকারের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। খবর আনাদুলু এজেন্সির। 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ