বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

এবার মসজিদ কমপ্লেক্সে জরিপ বন্ধ করতে বলল জ্ঞানবাপী কমিটি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের জরিপ শেষ করতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) যে আরো আট সপ্তাহ চেয়েছে তাতে আপত্তি জানিয়েছে পরিচালনা কমিটি।

গত সোমবার আঞ্জুমানে ইন্তেজামিয়া মসজিদ কমিটি এএসআই’ আবেদনে আপত্তি জানায়।

ভারতের বারানসী জেলা আদালত ২১ জুলাই এএসআইকে যেখানে প্রয়োজন সেখানে খননসহ একটি ‘বিশদ বৈজ্ঞানিক সমীক্ষা’ পরিচালনার নির্দেশ দিয়েছিল।

কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদটি মন্দিরের ওপর নির্মিত কিনা তা নির্ধারণ করতেই এ জরিপ পরিচালনা করা হচ্ছে।

মামলার প্রেক্ষিতে মুসলিম পক্ষ দাবি করেছে যে, এএসআই অনুমতি ছাড়াই জ্ঞানবাপী কমপ্লেক্সের বেসমেন্ট এবং অন্যান্য জায়গায় খনন করছে এবং পশ্চিম দেয়ালের পাশের ধ্বংসাবশেষ অপসারণ করে কাঠামোটিকে বিপন্ন করে তুলছে।

সরকারি কৌঁসুলি রাজেশ মিশ্র বলেছেন, ‘মুসলিম পক্ষ এএসআইকে ধ্বংসাবশেষ ও আবর্জনা অপসারণের জন্য অতিরিক্ত সময় দিতে আপত্তি জানিয়েছে এবং যুক্তি দিয়েছে যে, আদালত কেবলমাত্র বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রাঙ্গণটি জরিপ করার নির্দেশ দিয়েছে’ ।

মিশ্র আরো জানান, ‘এএসআই জেলা জজ এ কে বিশ্বেশের আদালতে সমীক্ষার জন্য আট সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে’। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি, এএসআইকে দল ধ্বংসাবশেষ বা আবর্জনা অপসারণ করে প্রাঙ্গণে জরিপ করার জন্য অনুমোদিত নয়।

জরিপ শেষ করতে এবং প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চেয়ে এএসআইকে-এর আবেদনের শুনানির পরবর্তী তারিখ ৮ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

সূত্র : দ্য সিয়াসাত ডেইলি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ