রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ছাত্র সংসদ ‘রাহমানিয়া ছাত্র কাফেলা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইসলামী বইমেলা। 

বুধবার (১৮ নভেম্বর) বাদ আসর ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ প্রাঙ্গণে ২১টি স্টল নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জামিয়ার নায়েবে মুহতামিম ও আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। 

এদিকে, প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে সংগঠনটির সাবেক দায়িত্বশীলদের পুনর্মিলনী সম্মেলন।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেন, প্রযুক্তি মানুষকে বিশাল আকাশসম উৎকর্ষতা দিলেও মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। বিশেষ করে মানুষের হৃদয় ও প্রাণের স্পন্দন কেড়ে নিয়েছে প্রযুক্তি। প্রযুক্তির জয়জয়কারের এই প্রতিকূল সময়ে মানুষের হৃদয়ে প্রাণের স্পন্দন ধরে রাখতে একদল সাহসী যোদ্ধা লড়াই চালিয়ে যাচ্ছে। রাহমানিয়া ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত এ বইমেলা সেই প্রচেষ্টারই একটি পদক্ষেপ।

তরুণ প্রজন্মকে বইপাঠে উদ্বুদ্ধ করে তিনি বলেন, বই পড়ার মাধ্যমে একজন অনুসন্ধানী পাঠক ও গবেষক ধীরে ধীরে জ্ঞানের গভীরে পৌঁছাতে পারেন এবং কোনো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তির মাধ্যমে জ্ঞান ও গবেষণার নানা সুযোগ থাকলেও বই পাঠের মতো গভীরতায় পৌঁছানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, কৃত্রিমতার সব কুহেলিকা ভেদ করে প্রাকৃতিকতার নির্যাস ধরে রাখতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। যেন পরবর্তী প্রজন্মের প্রাণে প্রাণ থাকে এবং তারা সত্যিকার অর্থে গভীর জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসে অভ্যস্ত হয়ে উঠতে পারে।

উদ্বোধন শেষে আল্লামা মামুনুল হক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান, মুহাদ্দিস মাওলানা আতাউর রহমান, সিনিয়র মুদাররিস মাওলানা সাঈদ আহমদ এবং বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রকাশনা সম্পাদক মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহসহ অনেকে।

১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলমান এ বইমেলায় দেশের বিভিন্ন স্বনামধন্য ইসলামী প্রকাশনা ও মাকতাবা অংশ নিয়েছে। মেলার প্রথম দিনেই সাত গম্বুজ মসজিদ প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। শেষ দিন পর্যন্ত এ আগ্রহ অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলায় অংশ নেওয়া প্রকাশক ও লাইব্রেরি মালিকরা জানান, মাদরাসাকেন্দ্রিক এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যবসায়িক লাভের চেয়ে নতুন বইয়ের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া এবং ইসলামী অঙ্গনের বইগুলো পাঠকের হাতে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রকাশনা সম্পাদক মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ বলেন, রাহমানিয়া ছাত্র কাফেলার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন মাদরাসায় বাংলা সাহিত্যচর্চার প্রসার ঘটেছে। এ সংগঠনের সাবেক সদস্যদের অনেকে বর্তমানে জাতীয় পত্রিকা, বিভিন্ন গণমাধ্যম ও বড় প্রকাশনা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এ ধরনের আয়োজন মাদরাসাশিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা ও বই পড়ার আগ্রহ বাড়াবে। তিনি ইসলামী লেখক ফোরামের পক্ষ থেকে এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এদিকে, রাহমানিয়া ছাত্র কাফেলার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ব্যবস্থাপনায় সংগঠনটির ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জামিয়ার চতুর্থ তলার রাহমানিয়া ছাত্র মিলনায়তনে ‘প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসার শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান ও নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ