শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

'ইমাম-খতিব ও আলেম ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক কনফারেন্সে বক্তারা বলেন, 
মসজিদের ইমাম-খতিব ও আলেম ওলামারাই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতিব ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মসজিদের মিম্বার ও মাদরাসার ক্লাস থেকে কোরআন-সুন্নাহর আলোকে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক অধিকার আদায়ের শিক্ষা দিতে পারেন।
সমাজে অন্যায়, দুর্নীতি, মিথ্যা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া তাদের অন্যতম দায়িত্ব। এজন্য আলেম সমাজকে নিজেদের জ্ঞান, আমল ও চরিত্রে আদর্শ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসে।

গতকাল ২৮ আগষ্ট বৃহস্পতিবার জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ চট্টগ্রাম ভূজপুর থানা কতৃক আয়োজিত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের সভাপতি মুফতি আবু তাহের আল মাদানী।

মাওলানা ক্বারি আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্স আরো বক্তব্য রাখেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ প্রশিক্ষণ সম্পাদক আল্লামা জুনায়েদ বিন জালাল, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা গাজী আলাউদ্দিন আল হাবীব, মাওলানা মুফতি নোমান, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, মাওলানা এম. নিজাম উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ