শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জামিয়া ফরিদাবাদের আবনা সম্মেলন রোববার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের আবনা সম্মেলন আগামী রোববার (৬ জুলাই) আশুরার দিন অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মিলনমেলা হবে। 

এদিন মসজিদে বেলাল (রা.)-এ সকাল ৯টা থেকে আবনা সম্মেলন শুরু হবে। 

ইতোমধ্যে এই সম্মেলন বাস্তবায়নের জোর প্রস্তুতি চলছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সম্মেলনের ছবি শেয়ার করে অনেক দিন পরে সহপাঠীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্মেলনে মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া প্রতি বছরই এই ধরনের আবনা সম্মেলন করার কথাও ভাবছেন সংশ্লিষ্টরা। 

মুজাহিদে আজম মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. (ছদর সাহেব হুজুর) ১৩৭৫ হিজরি মোতাবেক ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর নামে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ সালে প্রতিষ্ঠাকাল থেকে প্রায় একযুগ বেফাকের প্রধান কার্যালয়ও ছিল এই মাদরাসায়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ