মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


নিজ এলাকায় স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে নিজ এলাকাবাসীর জন্য ‘আফেন্দী অ্যাম্বুলেন্স’ সেবা চালু করা হয়েছে। দীর্ঘ দুই যুগ ধরে চলে আসা সেবামূলক বহুমুখী কার্যক্রমের সাথে নতুন করে যুক্ত করা হলো এলাকাবাসীর বহুল কাঙ্ক্ষিত এই অ্যাম্বুলেন্স সেবা।

শুক্রবার (৩০ মে) বাদ মাগরিব নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলগণসহ এলাকার মুরব্বি ও সর্বস্তরের জনসাধারণ।

এলাকার প্রবীণ মুরব্বি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমেরিকা প্রবাসী জন