শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

রামপুরায় ‘ভাংতিদান উৎসাহ কর্মসূচি’ ২৯ মে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যাপিত জীবনে অনেক সময়ই টাকার ভাংতি না থাকায় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশা ভাড়া, দোকানে কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে বড় নোট খুচরা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন সাধারণ মানুষ। এই বাস্তবতা বিবেচনায় ভাংতি ব্যবস্থাকে সহজ করতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি—‘ভাংতিদান উৎসাহ কর্মসূচি’। 
‘গড়ব সমাজ মিলেমিশে, ভাংতি দিতে ভয় কিসে’—এই স্লোগান ধারণ করে আগামীকাল ২৯ মে রামপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হবে। উদ্যোগটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এবং সহযোগিতায় রয়েছে ফাতেমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসা, রামপুরা। 

কর্মসূচির আহ্বায়ক হুমায়ুন আইয়ুব বলেন, আমাদের যাপিত জীবনে নানা সময় নানা জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে ভাঙতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বড় নোট খুচরা করতে হয়, আবার কখনো ছোট নোটগুলোকে বড় নোটে রূপান্তর করতে হয়। কিন্তু আশপাশের কেউ ভাঙতি দিতে না চাইলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে। এই মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের এ আয়োজন।

এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা কয়েকজন আলেম। এর মধ্যে রয়েছেন- মাওলানা মাহফুজুল হক কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা মাহমুদ জাকির, ইশতিয়াক মু. আল আমিন, কবি মুনীরুল ইসলাম, মাওলানা জামিল আহমাদ ও মাওলানা নুরুল আলম ইসহাকী। 

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ মানুষকে ভাংতি লেনদেনে সহযোগিতার মানসিকতা গঠনে ভূমিকা রাখবে এবং সমাজে পারস্পরিক সহানুভূতির চর্চা বাড়াবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ