শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

শাপলার শহীদদের স্মরণে ‘শাপলা স্মৃতি সংসদ’ এর কনফারেন্স ২৪ মে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শাপলা চত্বরের শহীদদের স্মরণে আগামী ২৪ মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সেমিনার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কনফারেন্স। “শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা” শীর্ষক এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে “শাপলা স্মৃতি সংসদ”।

আয়োজকরা জানান, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন, তাঁদের স্মরণে এবং সেই আত্মত্যাগের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা বলেন, শহীদেরা চিরঞ্জীব; তাঁদের রক্তে লেখা বিপ্লবের ইতিহাস আজো প্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।

কনফারেন্সে শাপলার শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হবে। অনুষ্ঠানে সকল দেশপ্রেমিক নাগরিক ও ঈমানদার হৃদয়ের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলছেন, যেন এই উদ্যোগ সফলতা লাভ করে এবং শহীদদের স্মৃতি চিরজাগরুক থাকে জাতির হৃদয়ে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ