শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কোটচাঁদপুর পৌর কবরস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থান দীর্ঘদিন অপরিচ্ছন্ন ও আগাছা-জঙ্গলে পরিণত হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার সকাল ৫ টা ৩০ মিনিটের সময় কোটচাঁদপুর পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম-এর নেতৃত্বে এ পরিচ্ছন্ন কার্জক্রম পরিচালিত হয়। 

এ পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, যুব বিভাগের সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান বিন শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

এসময় নেতাকর্মীরা বলেন, কবরস্থান পবিত্র জায়গা, যেখানে মৃতদেহ সমাধীস্থ করা হয়। পৌর কবরস্থান দীর্ঘ দিন অপরিষ্কার থাকায় আগাছা-জঙ্গলে পরিণত হয়ে ছিল। এ অবস্থা দেখে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কবরস্থানের পবিত্রতা রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ