শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রমজানে ৩৫ হাজার নারী-পুরুষ দ্বীনিয়াত কোর্সের মাধ্যমে দ্বীন শিখছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

সারাদেশে মসজিদ ভিত্তিক কুরআন ও মৌলিক দ্বীন শিক্ষা কোর্স-এর মাধ্যমে মানুষের মাঝে দ্বীন চর্চার অভাবনীয় সাফল্য অর্জন করেছে খালেস দ্বীনি সংস্থা ‘দ্বীনিয়াত বাংলাদেশ’।

সংস্থাটি জানায়, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ২ হাজার মসজিদে প্রায় ৩৫ হাজার নারী-পুরুষ এ কোর্সের মাধ্যমে দ্বীনি শিক্ষায় আলোকিত হচ্ছে। রমজানে মাসব্যাপী এ কার্যক্রম চলমান রয়েছে।’

এরই ধারাবাহিকতায় দ্বীনিয়াত বাংলাদেশ এর দিকনির্দেশনায় বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টায় দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট উপজেলা ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ১৪৩ টি মসজিদে ১৪শ’ যুবক ও বয়স্কদের মাঝে কুরআন মাজিদ-এর ছবক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে কুরআনের সবক প্রদান করেন দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমদ। আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী। এছাড়া, অতিথি হিসেবে ছিলেন মাদরাসাতুল মাদীনাহ, বগুড়ার পরিচালক মুফতি মনোয়ার হোসেন, জনাব রফিকুল ইসলাম, জনাব সাজ্জাদ হোসেন প্রমুখ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঘোড়াঘাট উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ