শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ত্রাণের কার্টন বিক্রি করেই আস-সুন্নাহ ফাউন্ডেশন পেল ২ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলেমদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহর ত্রাণ তহবিলে বিশাল অঙ্ক যুক্ত হওয়ার কথা জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। এই বিশাল অঙ্ক বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ প্যাকিজিংয়ের পর বেঁচে যাওয়া কার্টন বিক্রি করে জমা হয়েছে। যার পরিমাণ ২ লাখ ৩৪ হাজার ৪২০ টাকা। কার্টন বিক্রি করে পাওয়া এই বিশাল অঙ্ক আস-সুন্নাহর ত্রাণ তহবিলে জমা করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ প্যাকিজিংয়ের পর বেঁচে যাওয়া কার্টন বিক্রি করে ৩৪ হাজার ৪২০ টাকা পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

তার ফেসবুক পোস্টে কার্টন বিক্রির ছবি আপলোড করে বলা হয়েছে, এগুলো ক্রয়কৃত ত্রাণসামগ্রীর বিভিন্ন কার্টন। ত্রাণ প্যাকেজিংয়ের পর বেঁচে যাওয়া এই কর্টনগুলো আমরা ২ লাখ ৩৪ হাজার ৪২০ টাকায় বিক্রি করে ত্রাণ তহবিলে জমা করেছি।

স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বেশ সুনাম কুড়িয়েছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবারের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আস্থাও অর্জন করেছে সংগঠনটি। দেশ-বিদেশ থেকে অনেকেই অনুদান পাঠিয়েছেন এখানে।

মানুষের অনুদানের টাকা আমানতের সঙ্গে বন্যা কবলিতদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আস সুন্নাহ ফাউন্ডেশন। নিজের একাধিক ফেসবুক পোস্টে আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

এর আগে তিনি জানিয়েছিলেন, এবারের বন্যায় মাত্র ১২ দিনে ১৫ লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা।

বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন করেছে আস-সুন্নাহ। দ্বিতীয় ধাপে ২ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের শুরু করেছে সংগঠনটি। ইতোমধ্যে প্রায় ১ লাখ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ