শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

অনুদান পাঠানোর সময় বাড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ

বন্যার্তদের সহায়তায় ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদানের শেষ সময় আজ রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুদান পাঠাতে পারেননি। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি। তাদের আন্তরিক অনুরোধের প্রেক্ষিতে এবং মানবসেবায় তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুদান প্রদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সুতরাং আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদান করা যাবে বলে জানান তিনি।

এর আগে, গত রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে অনুদান সংগ্রহ কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)।

ওই পোস্টে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ