বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

চীনের চিকিৎসার আপডেট জানালেন মাওলানা ইনআমুল হাসান ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চীনে উন্নত চিকিৎসা গ্রহণরত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা এবং হেফাজতের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম মাওলানা ইনআমুল হাসান ফারুকী তার চিকিৎসার আপডেট জানিয়েছেন। বিভিন্নজনের অর্থায়নে ব্যয়বহুল এই চিকিৎসার খরচের তথ্যও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি আপডেট তুলে ধরেন। তার সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আল্লাহর মেহেরবানী ও আপনাদের দোয়ায় চিকিৎসা চলমান, দ্বিতীয় ইন্টারভেনশনাল কেমো থেরাপি দেয়ার জন্য আগামী ৩ তারিখ থেকে প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ। যাতে প্রাথমিক খরচ নির্ধারণ করা হয়েছে (১ লক্ষ ৪০ হাজার আর এম বি) যা বাংলাদেশী টাকায় ২৫ লক্ষ ৬২ হাজার টাকা।

প্রথম ইন্টারভেনশনাল কেমো থেরাপি,টার্গেটেড কেমো থেরাপি,আই সি উ,অন্যান্য মেডিসিন অর্থাৎ শুধু হাসপাতাল বিল এসেছে( 2,12,918 আর এব বি)বাংলা টাকায় 38,96,399 সাথে এক মাস দুইজন মানুষের খাওয়া দাওয়া চায়নাতে আসার খরচ সহ অন্যান্য খরচ মিলে প্রায় ৪৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।

আলহামদুলিল্লাহ এই এক মাসের বিভিন্ন চিকিৎসার পরে বুকের বাম পাশে ও বাহুতে ক্যন্সার আক্রান্ত যায়গায় যে প্রচন্ড ব্যথা বেদনা ছিলো সেটা এখন কিছুটা কম অনুভব হচ্ছে।

এখানে চিকিৎসা মান অনেক উন্নত পরিপূর্ণ চিকিৎসা নিতে পারলে হয়তো ভালো কিছু ফলাফল পাওয়া যাবে। তবে চিকিৎসা ব্যয়ভারটা আমাদের কল্পনাতীত। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন, আমীন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ