শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিডনি মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পানি কম খাওয়া, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা ও অনিয়ন্ত্রিত চলাফেলা ছাড়াও দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের কারণে কিডনিজনিত সমস্যা সৃষ্টি হয়।  চিকিৎসকেরা বলেন, কিডনির সমস্যা হলে শরীরে পানি জমে। শরীরের ফোলাভাব দেখে কিডনি রোগের পরীক্ষা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিডনিজনিত সমস্যা শুধু পাথর জমা নয়, আরও নানা সংক্রমণ হতে পারে।

কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলো সাধারণত খুব সূক্ষ্ম হয় এবং অনেকেই তা প্রথম দিকে বুঝতে পারে না। কারণ উপসর্গগুলো এতটা হালকা হয় যে, বোঝার উপায় থাকে না। তাই কিডনি ভালো রাখতে খাওয়া-দাওয়ায় জোর দিতে হবে।

চিকিৎসকের বক্তব্য, কিডনিতে পাথর হওয়ার সমস্যা দূরে রাখতে পারে কয়েকটি ফল। নিয়ম করে সেগুলো খেলে কিডনি ভালো থাকবে।

সাইট্রাস জাতীয় ফল : ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনিতে পাথর জমতে বাঁধা দেয়। তাই এই ধরনের ফল নিয়ম করে খেতে পারেন। এছাড়া কমলালেবু, আনারস, পাতিলেবু, স্ট্রবেরি কিডনি ভালো রাখে। অ্যাসিড জাতীয় উপাদান ছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি কিডনি সুরক্ষিত রাখে।

বেদানা : কিডনি সুরক্ষায় বেদানা দারুণ কার্যকরী ফল। বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, এটা কিডনিকে যে কোনো রকম সমস্যা থেকে দূরে রাখে। বেদানা কিডনির কার্যকলাপ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বেরি : স্ট্রবেরি, ব্লুবেরিতে রয়েছে অক্সালেটস নামক অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান কিডনির সুরক্ষা নিশ্চিত করে। কিডনি সংক্রান্ত কোনো সমস্যার ঝুঁকি কমায়। অন্যান্য ফলের সঙ্গে তাই নিয়ম করে এটাও খেতে পারেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ