বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

করোনা সংক্রমণ বাড়ছে: সব হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারে তৎপর হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বুধবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. মঈনুল আহসান জানান, আগামী শনিবারের মধ্যে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে কোভিড রোগীদের জন্য আলাদা শয্যা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সংক্রমণের সম্ভাব্য বিস্তার বিবেচনায় রেখে কোভিড-১৯ রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত প্রস্তুতি নিচ্ছি। হাসপাতালগুলোকে বলা হয়েছে যেন সার্বক্ষণিকভাবে কোভিড রোগী ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা থাকে।”

এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণকে সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই সময়। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

সরকারের পক্ষ থেকে টিকাদান কার্যক্রমও সক্রিয়ভাবে চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ