বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

হার্ট অ্যাটাক করে হাসপাতালে মাওলানা ইসমাঈল বরিশালী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী হার্ট অ্যাটাক করেছেন। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন এই তথ্য জানিয়েছেন। 

সুলতান মহিউদ্দীন জানান, গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাতে হার্ট অ্যাটাক করেন মাওলানা ইসমাঈল বরিশালী। বর্তমানে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

তাঁর পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। 

মাওলানা ইসমাঈল বরিশালী দেশের প্রবীণ আলেমদের অন্যতম। তিনি হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সান্নিধ্যপ্রাপ্ত এবং তাঁর খলিফা। তিনি জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস। এছাড়া প্রতিষ্ঠানটির সাত সদস্যের পরিচালনা বোর্ডেরও সদস্য। তিনি নূরিয়া ছাড়াও বিভিন্ন মাদরাসায় হাদিসের দরস দিয়ে থাকেন। 

প্রবীণ এই আলেম শুরু থেকেই আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রণক ছিলেন। দেশে-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র ও ভক্ত-মুরিদান রয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ