শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বাবার অপারেশন সফল, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহিত ছবি

দেশের প্রখ্যাত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার বাবা মোসলেম উদ্দিন মুছা মুসল্লি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর একটি অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশন সফল হয়েছে। তার জন্য দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। 
বুধবার (১৪ মে) দুপুরে বিশিষ্ট ওয়ায়েজ ও অ্যাকটিভিস্ট মাওলানা হাবিবুর রহমান মিছবাহ ফেসবুকে লেখেন- ‘আলহামদুলিল্লাহ! বাবার অপারেশন সাকসেস হয়েছে। এখনও ওটিতে দুই ঘণ্টা ডাক্তারদের অবজারভেশনে থাকবেন। তারপর জানাবেন রোগীর কন্ডিশন কী এবং কতদিন হাসপাতালে থাকতে হবে।’
এর আগে গতকাল তিনি জানান, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছিলেন আজই অপারেশনটা সারতে, কিন্তু শরীরের অবস্থা সায় দিচ্ছে না। ডাক্তাররা আব্বার স্বাস্থ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চিকিৎসা চলমান রেখেছেন। ইনশাআল্লাহ কাল অপারেশন। দেশ-বিদেশের অসংখ্য মানুষ দোয়া করেছেন, করতেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে। আয়রনে ঘাটতিসহ আনুষাঙ্গিক কিছু অসুবিধায় আজ অপারেশন হচ্ছে না।
গত সোমবার (১২ মে) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিন মুছা মুসল্লিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সময় ভুগছেন। 
মোসলমে উদ্দিন মুছা মুসল্লির তিন ছেলেই দেশজুড়ে আলোচিত ও পরিচিত মুখ। তাঁরা তিনজনই বক্তা হিসেবে ব্যাপক পরিচিত। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ছাড়াও ছোট দুই ভাই মাওলানা হাবিবুর রহমান মিছবাহ এবং মাওলানা মাহফুজুর রহমান জাবেরের সারাদেশে পরিচিতি রয়েছে। 

মোসলমে উদ্দিন মুছা মুসল্লি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ