বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবলের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মত এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সরকার নিবন্ধিত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি এবার অন্তত ১৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার টার্গেট নিয়ে কাজ করেছে।

সংস্থার সহ সভাপতি ও খিদমাহ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সিনিয়র সার্জন ডা. মো: মশিউর রহমান ও বাংলাদেশ আই হসপিটালের ডিরেক্টর ডা. মাসুদ হাশমির নেতৃত্বে ৩৫ সদস্যের একটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা দিচ্ছে। তাদের রয়েছে ৪৮ গ্রুপের ১১০ আইটেমের ঔষধ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে এখন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন কয়েক হাজার রোগী।

তিনি জানান, ইজতেমায় আগত মুসল্লিরা সাধারণত বদহজম, জ্বর, ঠান্ডা, এলার্জি ও ব্যাথায় ভুগছেন। কারও অবস্থা গুরুতর হলে আমরা নিজস্ব অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করছি। আশেপাশের ক্যাম্পগুলোর জটিল রোগী ডাক্তাররা হাফেজ্জী চ্যারিটেবলে রেফার করছে বলেও জানা যায়।

সংস্থাটির মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ জানান, এবারে মেডিকেল ক্যাম্প একটু ভেতরের দিকে হওয়ায় রোগীদের চিনতে কষ্ট হচ্ছে, অনেকে খুঁজে না পেয়ে ফিরেও যাচ্ছে। আগের মত সড়কের পাশে ক্যাম্প নিয়ে যেতে কতৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ