বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মধুপুর পীরকে দেখতে হাসপাতালে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে যান পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চান তারা।

শনিবার সন্ধ্যায় দুপুরে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর শাইখুল হাদীস ডক্টর শহীদুল ইসলাম ফারুকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। 

এ সময় পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের খুলনা জেলা আমীর মাওলানা সোহরাব হুসাইন, নারায়নগঞ্জ জেলা আমীর মাওলানা ইয়াছিন আহমাদ জিহাদি, শাইখুল হাদীস মাওলানা রফিকুল ইসলাম নদভী, রাহুল বিশ্বাস, জিশান আহমদ সহ পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি হন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ