বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মাওলানা আব্দুর রব ইউসুফীর সুস্থতার দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী হাফি.-এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় যান জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। গত ৪ জানুয়ারি রোড এক্সিডেন্টে মারাত্মক আহত হন মাওলানা আব্দুর রব ইউসুফী।

আজ (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দেশবাসীর কাছে অসুস্থ জমিয়তনেতার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন— তিনি বাংলাদেশে ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন ও ইসলামের চর্চা বৃদ্ধি তথা দাওয়াতি কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ইলমে হাদীস ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারেও তার ঈর্ষণীয় ভূমিকা ও অবদান রয়েছে। 

এই বৃদ্ধ বয়সেও তিনি যেভাবে ইসলাম ও দেশের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন, তা আদর্শিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য অনুকরণীয়। এমহান বুজুর্গ ব্যক্তিত্বের কাছ থেকে দেশ ও জাতির অনেক কিছু পাওয়ার আছে।

তিনি বলেন— পরম করুণাময় মহান আল্লাহর দরবারে প্রখ্যাত এই বুুজুর্গ আলেমের দ্রুত সুস্থতা লাভ ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবার জন্য আমি কায়মনোবাক্যে দুআ করছি এবং দেশবাসীর কাছেও তার আরোগ্য লাভের জন্য বিশেষ দুআ কামনা করছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ