সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তার চোখে একটি অস্ত্রপচার করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে দুর্ঘটনার শিকার তার স্ত্রী ও সন্তানরা এখন সুস্থ আছেন।
রবিবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বড় বিপদ ও সাংঘাতিক দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। স্কুল বন্ধের দিন থাকায় তিন মেয়ে এবং তাদের মা মোমেনশাহী অ