শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তীব্র গরমে যেসব খাবার এড়িয়ে চলবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সারাদেমে চলছে তীব্র তাপদাহ। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এ সময় সবাই কমবেশি চেষ্টা করেন হালকা-পাতলা খাবার খেতে। তবুও যেন ক্লান্তি কাটে না। এসময় খুব সাবধানে খাবার তালিকা তৈরি করতে হবে। এমন কিছু খাবার আছে, যা গরমে শরীরের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। চলুন জেনে নেই কোন খাবারগুলো গরম এড়িয়ে চলবেন:

লবণ

গরমে ক্লান্তি কাটাতে এক গ্লাস লেবু-লবণের শরবত চট করে খেয়ে নেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঘামের সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ বেরিয়ে যাওয়ায় একটু বেশি লবণ খেয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মাঝেই। তবে এটি মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। লবণ অর্থাৎ, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ শরীরে বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায়। এছাড়াও কিডনির জটিলতাসহ নানা রকম শারীরিক সমস্যা হতে পারে।

গরম পানীয়

চা-কফি না হলে আপনার চলেই না? প্রচণ্ড গরমে এই অভ্যাসটি কিন্তু ভীষণ ক্ষতিকর। এতে দেহের বাড়তে থাকা তাপমাত্রা পানি শূন্যতা তৈরি করে। এতে বাড়তে পারে ডিহাইড্রেশনের মতো সমস্যা। তাই এই সময়ে গরম পানীয় এড়িয়ে চলাই ভালো।

মশলা

মশলাদার খাবার খেলে দেহে তাপ বেড়ে যায়। হজমের সমস্যা ছাড়াও অতিরিক্ত ঘাম হয়, গায়ে র‌্যাশ, ব্রণ, ফোড়া হওয়ার আশঙ্কাও থাকে। তাই এ সময়ে খুব বেশি মশলাদার খাবার না খাওয়াই ভালো। 

ভাজা-পোড়া

অল্প করে হলেও ভাজা-পোড়া সকলের প্লেটেই শোভা পায়। তবে খেতে ভালো লাগলেও এই গরমে ভাজা খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। ভাজা-পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে।

আচার

খাবারে একটুখানি আচার খেতে অনেকেই ভালবাসেন। এটি খাবারের স্বাদ বাড়িয়ে তোলে বহুগুণে। তবে আচারে অতিরিক্ত লবণসহ নানা রকম মশলার আধিক্য থাকে। তাই গরমে রোজ আচার খেতে পানি শূন্যতাসহ হজমের গোলমাল হতে পারে।

সূত্র: হেলথইন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ