বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ঈদে বদহজম এড়ানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উৎসবের দিনে বাড়িতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়ে থাকে। ঈদে সেটি আরও বাড়তি মাত্রা পায়। এদিন ঘরে-বাইরে মুখরোচক ও সুস্বাদু খাবারের ভিড়ে অনেকেই খেই হারান; খেয়ে ফেলেন অতিরিক্ত খাবার। অতিরিক্ত বা অনিরাপদ খাবারে দেখা দিতে পারে বদহজম বা পেট ফাঁপার মতো বিরক্তিকর উপসর্গ। এতে উৎসবের আনন্দ বিষাদময় হয়ে যেতে পারে। এজন্য ঈদের সময় চাই একটু সতর্কতা।

কিছু বিষয় মেনে চললে বদহজম হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেজন্য ঈদের সময়ে বদহজম এড়ানোর জন্য খাবারের ক্ষেত্রে এসব বিষয় মেনে চলতে হবে।

পেট ফাঁপা ও বদহজম থেকে বাঁচার উপায়

১. পরিমিত পানি খেতে হবে (প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস)

২. প্রতিদিন নিয়মিত কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করলে বদ হজম বা পেট ফাঁপা থেকে বাঁচা সম্ভব।

৩. আঁশযুক্ত খাবার খেতে হবে, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়।

৪. একেবারে পেট পুরে না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন খেতে হবে।

৫. খাওয়ার সময় মুখ বন্ধ করে খাবারগুলো ভালো করে চিবিয়ে গিলতে হবে।

৬. কোমল পানীয় পরিহার করতে হবে।

৭. কফি পান না করলে ভালো হয়।

৮. মদ বা অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে।

৯. পেট ভরে খাওয়া যাবে না।

১০. রাতের খাবার হালকা হতে হবে।

১১. ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া যাবে না।

১২. অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো।

এসবের পাশাপাশি নিজের যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে তাহলে সেটিও এড়িয়ে চলতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ