বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

অতিরিক্ত রাত জাগার কুফল, হতে পারে যেসব ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আপনার শরীরকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুম, আহার ও বিশ্রাম দরকার। ঘুম কম হলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে রাত জাগার ‘বদঅভ্যাস’ পরিবর্তন করতে হবে।

মাঝেমধ্যে দু’ একদিন রাত জাগলে তেমন কোনো ক্ষতি হয় না। তবে একটানা দীর্ঘদিন রাত জাগলে ভয়াবহ শরীরিক ক্ষতি হতে পারে।

রাত জাগলে সারা দিন ঘুম ঘুম ভাব কাজ করে, মেজাজ খিটখিটে হয়ে যায়। আলস্য কাজ করে, ব্যায়ামের ইচ্ছে থাকে না। ফলে ওজন বাড়তে পারে।

এ ছাড়া অন্য রোগ থাকলে ও বয়স বেশি হলে রোগের প্রকোপ বাড়ে।

আসুন জেনে নিই দীর্ঘদিন রাত জাগার ক্ষতিগুলো-

(১) দীর্ঘদিন ধরে রাত জাগলে একসময় ঘুমের ছন্দে পরিবর্তন আসে। নতুন করে তাকে রুটিনে ফিরিয়ে আনা তখন বেশ কঠিন।

(২) রাত জাগলে পেটের সমস্যা হতে পারে। পেটের সমস্যা হলে তেল ও মসলাজাতীয় খাবার খাবেন না। কোষ্ঠকাঠিন্যের প্রকোপ এড়াতে খান ফাইবারসমৃদ্ধ খাবার।

(৩) রাত জাগা ও সঙ্গে মদপান ও ভাজোপোড়া খেলে বদহজম হতে পারে। বাড়তে পারে ওজন। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ জাতীয় অসুখ হতে পারে।

(৪) রাত জেগে পড়া বা টার্গেট পূরণের চাপে কিংবা খেলা দেখার উৎসাহে প্রতিদিনের ওষুধ খেতে ভুলে গেলে বিপদ। কাজেই এদিকে খেয়াল রাখুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ