সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

‘জুলাই বিপ্লব’ আমাদের আত্মপরিচয়ের পুনর্জাগরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. সাইফুর রহমান

জুলাই মাস আমাদের কাছে শুধুই একটি ক্যালেন্ডারের পাতায় তারিখ নয়। এটি আত্মপরিচয়ের পুনর্জাগরণ, একটি মূল্যবোধভিত্তিক রাজনৈতিক আন্দোলনের প্রতীক। এটি ইসলামী চেতনায় গড়ে ওঠা এক দুর্দমনীয় ছাত্রশক্তির স্বতঃস্ফূর্ত উত্থান, যা অন্যায়, স্বৈরাচার ও প্রহসনের বিপরীতে ছিল দৃপ্ত ঘোষণা।

জুলাই বিপ্লব প্রমাণ করেছে—আলেম-উলামার নেতৃত্বের প্রতি ছাত্রসমাজের আস্থা এখনো জীবন্ত। প্রমাণ করেছে, ইসলামি আন্দোলনের শেকড় এখনো মাটি ছুঁয়ে আছে, তরুণদের হৃদয়ে এখনো জ্বলে ইসলামের আলো। সেই বিপ্লব ছিল নেতৃত্ব পুনর্গঠনের, ছিল আত্মশুদ্ধি ও গণচেতনার মিলনমঞ্চ।

আজ যখন আমরা ইউরোপে প্রবাসী বাস্তবতায় কাজ করছি, তখনও সেই জুলাই বিপ্লবের চেতনা আমাদের চালিকাশক্তি। আমাদের সামনে এখন দ্বৈত দায়িত্ব—প্রবাসে সংগঠনের ভিত মজবুত করা, আর মাতৃভূমিতে ন্যায় ও ইনসাফের পথে সংগঠনের অভিযাত্রাকে গতিময় করে তোলা।

জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে—অন্যায়ের বিরুদ্ধে এক হও, নেতৃত্ব গড়ো আদর্শে; কাণ্ডারীকে নয়, নীতিকে মূল্যায়ন করো। এ শিক্ষাই হোক আমাদের চলার পথের দিশারী।

সাংগঠনিক সম্পাদক, ইউরোপ জমিয়ত

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ