||সলিমুদ্দীন মাহদী কাসেমী||
আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগসংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে। এখন থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীরাও কাজী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন—যা আগে শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিলো। এ উদ্যোগের জন্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আন্তরিক ধন্যবাদ।
এই সিদ্ধান্ত সমাজে একটি বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। দীর্ঘদিন ধরে কাজীর দায়িত্ব পালনে যে অনিয়ম দেখা গেছে—শরীয়তসম্মত আকদ সম্পন্ন হওয়ার আগেই বিবাহের রেজিস্ট্রি করে ফেলা, আনুষ্ঠানিক আকদ ছাড়াই কাগজে বিবাহ দেখানো—এসব অসঙ্গতি এখন কওমি আলেমদের অন্তর্ভুক্তির মাধ্যমে কমে আসবে বলে আশা করা যায়। আলেমগণ শরীয়তসম্মত বিধান অনুযায়ী মুসলমানদের সঠিক দিকনির্দেশনা ও সেবা দিতে সক্ষম হবেন।