শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যেসব মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বারিধারার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার দীর্ঘকালের শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই বিদায় ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকের মনে কৌতূহল দেখা দিয়েছে, তাহলে তাঁর নতুন ঠিকানা কোথায়। 

আওয়ার ইসলাম খোঁজ নিয়ে দেখেছে, দেশের প্রবীণ শায়খুল হাদিস রাজধানীতেই একাধিক মাদরাসায় হাদিসের খেদমতে নিয়োজিত থাকবেন। তিনি স্থায়ীভাবে শায়খুল হাদিস হিসেবে যোগ দিয়েছেন উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায়। 

এছাড়াও তিনি জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা; জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, কেরানীগঞ্জ; জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রী; জামিয়া আরাবিয়া হামিউস সুন্নাহ, বাউনিয়াবাঁধ; জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকায় হাদিসের দরস দেবেন। 

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বারিধারা মাদরাসা থেকে বিদায় হন। বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা মুনির কাসেমী তার বিদায়ের খবর নিশ্চিত করলেও তাঁকে অব্যাহতি দেওয়া হয় নাকি তিনি নিজেই প্রতিষ্ঠানটি ছেড়েছেন সে ব্যাপারে কিছু বলেননি। 

মাওলানা নূর হোসাইন কাসেমী বিগত শতকের আশির দশকের গোড়ার দিকে যাদের নিয়ে বারিধারা মাদরাসা শুরু করেন তাদের একজন আল্লামা উবায়দুল্লাহ ফারুক। একজন ইলমি মানুষ হিসেবে তিনি সর্বমহলে পরিচিত। ছাত্রদের কাছেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 

প্রবীণ আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুক হাদিসের খেদমতের পাশাপাশি ইসলামি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। এছাড়াও দীনি ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ