বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চান্দিনা থানা ক্বওমী মাদরাসা সংগঠনের ২৬তম বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মাওলানা ফজলুর রহমান পাকিস্তান: ৭ দিনের সফরে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি আমিরাত এয়ারলাইন্সে একটি বিমান যোগে ১১টা ২০ মিনিট সময়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
 
তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি জনাব আবদুর রব ইউসুফী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ও দিলু রোড মাদ্রাসার মুহতামিম মুফতি সালাউদ্দিন,ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাসরুর আহমদ, পীর সাহেব মধুপুরের বড় ছেলে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ।
 
১৩  নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
১৪ নভেম্বর শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন রাজধানী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজাবাদ মাদ্রাসার জামে মসজিদে।
 
১৫ নভেম্বর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
 
১৬ নভেম্বর মুন্সিগঞ্জ সিরাজদিখান মধুপুর মাদ্রাসায় প্রোগ্রামে যোগদান করবেন।
 
১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠ ময়দানে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
১৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ