ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হলেও রমজানে আমলটি অবহেলিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, যে আমলটি রাসুল (সা.) জীবনে কখনো ছাড়েননি, সেই আমলটি অধিকাংশ মানুষ আমরা জীবনে একবারও করিনি। সেই অবহেলিত আমলটির নাম ইতেকাফ।
সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ অত্যন্ত বিক্ষিপ্ত। ফেসবুকের রিলসের মতোই আমাদের ভাবনাগুলো ক্রমাগত দৌড়াতে থাকে। মনোযোগ দিয়ে কোনো লেখা পড়ার, কিংবা কোনো বিষয় নিয়ে ভাবার অবকাশ আমাদের হয় না।
এ কারণে দু’রাকাত নামাজও পূর্ণ মনোযোগ দিয়ে খুব কম মানুষই আমরা পড়তে পারছি। এই চরম অস্থিরতা থেকে নিজেকে খুঁজে পেতে ইতেকাফ এক অনন্য à