শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের কঠোর পাল্টা জবাবের পর আফগান তালেবান শাসনের সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পিছু হটছে এবং তারা অস্ত্র ও নিহতদের মরদেহ ফেলে গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনী বেশ কয়েকটি পোস্ট দখল করেছে।

তিনি বলেন, আফগান তালেবান শাসন পাকিস্তানের ভেতরে হামলা পরিচালনাকারী সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে।

এদিকে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে বিনা উসকানির আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে এ পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সদস্য ও সহযোগী সংগঠন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২১ ও ২২ ফেব্রুয়ারির রাতে আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানায় লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়।

তিনি আরও জানান, আফগান তালেবান সরকার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তথাকথিত অভিযান শুরু করে। এ অভিযানের নামে সীমান্তের ১৫টি সেক্টরের ৫৩টি স্থানে গুলি চালানো হয়েছে। তবে এসব কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ