মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

বেফাক বোর্ডের ইলহাকি সফর শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| ইবনে সাবের ||

কওমি মাদরাসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, দীনি তা'লিম ও তারবিয়াত, দক্ষতার সাথে কাঙ্ক্ষিত মানের তা'লিম দান ও প্রতিভার বিকাশ ঘটিয়ে দক্ষ ব্যক্তিত্ব গঠন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ও আদর্শে আদর্শবান মানুষ তৈরি করা। এর ফলশ্রুতিতে তারা নবী সা. -এর প্রকৃত উত্তরসূরি হিসেবে দীনের যেকোনো ক্ষেত্রে দিকপাল ও কর্ণধার হতে পারে। সেজন্য বর্তমান বিশ্বের কওমি মাদরাসাগুলোর বিকল্প নেই। আর এ সকল মাদারিসের সার্বিক কার্যক্রম গতিশীল হতে সহায়ক হয় যদি কোনো অভিভাবক বা বোর্ড সেগুলোর তত্ত্বাবধান করে থাকে।

বাংলাদেশের বৃহত্তর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক বোর্ড) এ কাজটি আঞ্জাম দিয়ে থাকে। উক্ত বোর্ড তার নিবন্ধিত মাদরাসাসমূহের সার্বিক তত্ত্বাবধানসহ উপরোক্ত সকল বিষয়াদির তদারকি করাকে অন্যতম একটি দায়িত্ব মনে করে। দায়িত্বের সেই জায়গা থেকেই বোর্ড চায় যে, দারুল উলুম দেওবন্দের নকশকদমে পরিচালিত হতে ইচ্ছুক সকল মাদরাসাই উক্ত বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হোক। যেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে 'দলছুট হরিণের উপর বাঘের আগ্রাসন' এর মতো অবস্থা থেকে মাদারিস ও এর কর্তৃপক্ষগণ রেহাই পেতে পারেন। সেজন্য দেশের সকল কওমি মাদরাসা এক ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকা ব্যতিরেকে ভিন্ন কোনো উপায় নেই। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বোর্ড স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজস্ব খরচে সকল বিভাগে ও জেলা পর্যায়ে ব্যাপকভাবে বছরে একবার (অন্যান্য সময় বিভিন্ন ধাপে) নিজস্ব পরিদর্শক ও দায়ী প্রতিনিধি প্রেরণ করে থাকে। অদ্য ১১ শাওয়াল ১৪৪৭ হিজরী মঙ্গলবার থেকে আগামী ২৬ শাওয়াল পর্যন্ত চলমান থাকবে এই ইলহাকি সফর।

আরও পড়ুন: পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া

অতএব, নতুন কোনো মাদরাসা ইলহাক বা নিবন্ধন করতে চাইলে কিংবা পূর্বের নিবন্ধনকৃত কোনো মাদরাসা মারহালা পরিবর্তন করতে চাইলে নিজ নিজ জেলায় প্রেরিত বেফাক প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন।

এছাড়াও ছাত্র-ছাত্রীদের মৌলিক কিতাবাদী রপ্তের বিশেষ দিকনির্দেশনা, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ টিপস, হিসাব বিভাগের স্বচ্ছ পরিচালনা সংক্রান্ত পরামর্শসহ পুরুষ বা মহিলা মাদরাসার নিসাবনামা, মাকাদিরে আসবাক, হিফজুল কুরআন বিভাগের-মাদরাসার উন্নয়নকল্পে মুরুব্বীদের লিখিত কিছু সুপারিশ পারচা ও হিফজের নেসাব, ভাউচার সুষ্ঠু করার নিয়মাবলী পারচা, বৃত্তি উত্তোলন ইত্যাদিও তাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

তাই বেফাকভুক্ত পুরাতন মাদরাসা ও মারকাজ কর্তৃপক্ষকে বেফাক কর্তৃক প্রেরিত পরিদর্শক-দায়ীদের উক্ত কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ