সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর পুরানা পল্টনে শায়খ সৈয়দ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার (মারকায ভবন) এর পঞ্চম তলায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মুহতারাম চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।  

বুধবার (৭ মে) বিকেলের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছিরউদ্দীন খান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জামিয়া কারীমিয়া রামপুরার মুহতামিম মাওলানা মাকবুল হুসাইন, জাতীয় মহিলা মাদ্রাসার নাযিমে তালিমাত মুফতি হুসাইন আহমদ, জামিয়া কারীমিয়া বামৈল এর মুহতামিম মাওলানা আব্দুল কাদের, নাযিম মুশতাক আহমদ আলাপুরী, তিলপাপাড়া মদীনাতুল উলূম খিলগাও এর মুহতামিম শাইখুল হাদীস মাওলানা ইউনুস ঢালী, জামিয়া নিজামিয়ার মুহতামিম মাওলানা আজহারুল ইসলাম আজমী, নূরবাগ জামিয়ার মুহতামিম মুফতি জহিরুল ইসলাম কাসেমীসহ ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দ ও রাজধানীর বিভিন্ন মাদরাসার মুহতামিম ও নাজেমে তালিমাতরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সাহেব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ