সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

জামিআতুল বালাগ আলইসলামিয়া’য় ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মধ্যবাড্ডার একটি খালেছ দ্বীনী শিক্ষা ও গবেষণামূলক উচ্চতর ইসলামি শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান জামিআতুল বালাগ আলইসলামিয়া ঢাকা। একঝাঁক যোগ্য উস্তাযের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এ প্রতিষ্ঠান।

মাদরাসার ইফতা ও উলূমুল হাদীস বিভাগ মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে ২-৪ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও মুখলিস উস্তাযবৃন্দের তত্ত্বাবধান ও নিয়মিত দরস দানে পরিচালিত হয়। পাশাপাশি উভয় বিভাগে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ৭ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সীমিত কোটায় মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী তালিবুল ইলমদের ভর্তি নেবে এ প্রতিষ্ঠান।

বিস্তারিত:


১.উলূমুল হাদীছ (২ বছর মেয়াদী) ।
পরীক্ষার বিষয়: 
লিখিত: (ক) ফাতহুল বারী ১ম খন্ড (খ) শরহু নুখবাতিল ফিকার, (গ) সংক্ষিপ্ত প্রবন্ধ: বাংলা ও আরবী 
মৌখিক: ফন সংশ্লিষ্ট যে কোনো কিতাব।
 উলূমুল হাদীসে ভর্তির জন্য যোগাযোগ: মাওলানা মুহাম্মাদ মুসলেহুদ্দীন (০১৪০৬- ৫৬৮৬৪১)

২.আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী)
 পরীক্ষার বিষয়: 
লিখিত: (ক) হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) । (খ) নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ্) (গ) সংক্ষিপ্ত প্রবন্ধ: বাংলা ও আরবী 
মৌখিক: হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোনো বিষয় ।
ইফতায় ভর্তির জন্য যোগাযোগ: মাওলানা মুফতী ছফিউল্লাহ (০১৮১৫-০৯৫৩৫০) 

৩. মাদানী নেসাব (১ম বর্ষ - ৪র্থ বর্ষ) 
৪. হিফয বিভাগ 
৫. নরানী ও নাযেরা বিভাগ 

সার্বিক যোগাযোগঃ মুহতামিম, মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী, ০১৮১৭-৫১০১৮০.

যাতায়াত: ঢাকার যেকোনো জায়গা থেকে বাড্ডা, শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ