দাওরা-ইফতাসহ সকল বিভাগে ভর্তি নিচ্ছে প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ‘জামিয়া ইসলামিয়া বাইতুল আমান’, আদাবর-১৬, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতি মাহমুদুর রহমান বলেন, তালিম ও তারবিয়াতের সমন্বয়ে যুগের চাহিদা পূরণ করতে মেধাবী তালিবুল ইলমদের আমরা যোগ্য আলেম হিসেবে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি দেশ বরেণ্য ওলামায়ে কেরামের মাধ্যমে নিয়মিত দরস প্রদান করার ব্যবস্থা রয়েছে। যাতে প্রতিটি ছাত্র পরিশুদ্ধ চিন্তা-চেতনা লালন করে উম্মাহর খেদমত করতে পারে।
