সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে রাখাল রাহার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি আদালতে এই মামলা করেন। মামলাটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালত মামলাটি নেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ই ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

গত ২৫ ফেব্রুয়ারি সাজ্জাদ হোসেন মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এরপর সোমবার আদালতে এসে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন।

মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিকে গ্রেপ্তার এবং সাক্ষীদের তলব করে মুসলিমদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করেন তিনি।

আদালত তার আবেদন আমলে নিয়ে এটি মামলা হিসেবে নথিভুক্তির নির্দেশ দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ