দারুল আরকাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুরে আফটার স্কুল মাকতাব-এর ভাগলপুর শাখার উদ্যোগে পরিচালক হযরত মাওলানা নজরুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় এক মনোমুগ্ধকর পরিবেশে বার্ষিক প্রোগ্রাম – ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন দারুল আরকাম ইনস্টিটিউট ও আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম।