সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শহরে বাণিজ্য মেলার নামে জুয়া, লটারি ও অনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগরীর সমন্বয়ে গঠিত সাতটি ইসলামি দল ও জেলা কওমি মাদরাসা সংগঠন। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৯ অক্টোবর বাদ জুমা কান্দিরপাড় থেকে মেলা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বাণিজ্য মেলার নামে জুয়া, লটারি ও বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, গত বছর আয়োজিত মেলাতেও লটারি ও জুয়ার বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হলে কর্তৃপক্ষ মেলা বন্ধ করতে বাধ্য হয়েছিল। চলতি বছর মেলা শুরুর আগে প্রশাসনের মধ্যস্থতায় মেলা কর্তৃপক্ষ লিখিতভাবে জুয়া, কুপন ড্র, লটারি এবং মেলার বাইরে টিকিট বিক্রি না করার প্রতিশ্রুতি দেয়।

তবে মেলা শুরুর পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন স্থানে টিকিট ও কুপন বিক্রি এবং লটারিসদৃশ কার্যক্রম চালানোর অভিযোগ করেছেন আলেম নেতারা। এসব কার্যক্রমে বাধা দিতে গেলে স্থানীয় আলেম ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—

১. বাণিজ্য মেলার নামে চলমান জুয়া, লটারি ও জনস্বার্থবিরোধী কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

২. প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ও লটারিসদৃশ কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৩. আগামী বছর থেকে কুমিল্লায় বাণিজ্য মেলার আড়ালে কোনো ধরনের জুয়া, লটারি বা অনৈতিক বিনোদনের অনুমতি না দেওয়ার জন্য স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, তাদের আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং কুমিল্লার সামাজিক পরিবেশ, তরুণ প্রজন্ম ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

দাবি আদায়ে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর শুক্রবার বাদ জুমা কান্দিরপাড় থেকে মেলা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

স্মারকলিপিতে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর দায়িত্বশীলরা স্বাক্ষর করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ