বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করছে হাসানাহ ফাউন্ডেশন ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে

আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করছে হাসানাহ ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আরবি ভাষা শিক্ষাকে আরও আধুনিক, সহজ ও শিক্ষার্থী-বান্ধব করে তুলতে পাঁচ দিনব্যাপী বিশেষ আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করেছে ড. মাওলানা মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন। আগামী ১ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির নিবন্ধন চলবে ২২ জুলাই ২০২৬ পর্যন্ত।

আয়োজকদের মতে, একজন দক্ষ শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন। সে লক্ষ্যেই আরবি ভাষার শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষাদান-পদ্ধতি, ব্যবহারিক অনুশীলন এবং শ্রেণিকক্ষ পরিচালনার কার্যকর কৌশল নিয়ে সাজানো হয়েছে এই প্রশিক্ষণ।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত হাসানাহ ফাউন্ডেশন (অফিস-২), ইবসান টাওয়ার (২য় তলা)-এ। এটি সম্পূর্ণ অফলাইনভিত্তিক কোর্স। আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৯ আগস্ট—প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট পাঁচটি ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে যা শেখানো হবে

প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব আরবি ভাষা শিক্ষাদান পদ্ধতি, ধ্বনি, শব্দ ও বাক্য শেখানোর কার্যকর কৌশল, ভাষা শিক্ষাকে সহজ ও প্রাণবন্ত করার উপায়, তত্ত্বের পাশাপাশি হাতে-কলমে অনুশীলন এবং মাইক্রো-টিচিং সেশনের মাধ্যমে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীদের দক্ষ ও আত্মবিশ্বাসী শিক্ষক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করার বিভিন্ন কৌশলও তুলে ধরা হবে।

যাঁরা আবেদন করতে পারবেন

এই প্রশিক্ষণ শুধুমাত্র পুরুষদের জন্য উন্মুক্ত। আবেদন করতে পারবেন আরবি ভাষার শিক্ষক ও প্রশিক্ষক, আলিয়া মাদরাসার কামিল (হাদিস, তাফসির, আদব প্রভৃতি বিভাগ) অথবা কওমি মাদরাসার দাওরা কিংবা তাখাসসুস সম্পন্নকারীরা। এছাড়া আরবি ভাষা শেখাতে আগ্রহী এবং উচ্চতর মৌলিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও স্নাতকরাও এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রশিক্ষক ও বিশেষ সুবিধা

প্রশিক্ষণ পরিচালনা করবেন প্রফেসর ড. মাহমুদুল হাসান ইউসুফ, যিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধর্মবিজ্ঞান অনুষদের সাবেক (ভারপ্রাপ্ত) ডিন এবং একজন মাস্টার ট্রেইনার।

অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রায় ২ হাজার টাকা সমমূল্যের আরবি ভাষা শিক্ষার এক সেট বই, প্রশিক্ষণ কিট (কলম, নোটবুক ও শিটস), প্রশিক্ষণ শেষে সনদপত্র, সকাল-বিকেলের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা।

কোর্স ফি ও নিবন্ধন

হাসানাহ ফাউন্ডেশনের স্পন্সরশিপে ১০ হাজার টাকা মূল্যমানের এই প্রিমিয়াম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার টাকা।

আসন সংখ্যা সীমিত হওয়ায় গুগল ফর্মে জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে নির্বাচিত আবেদনকারীদের ফোন বা ই-মেইলের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আবেদনের শেষ সময় ২২ জুলাই ২০২৬।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ