গাইবান্ধার সাদুল্লাপুরে ছেলেকে মাদরাসায় নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন গোলাম রব্বানী (৩৫) নামক এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন তার ১২ বছর বয়সী ছেলে আরাবী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে সাদুল্লাপুর উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন তিনি। আহত আরাবী গোলাম রব্বানীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্র