শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮


গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মডেল মসজিদের খাদেমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধা সদরে পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় সদর উপজেলার মডেল মসজিদের খাদেম মাসুদ মিয়ার মৃত্যু হয়েছে। নিহত মাসুদ মিয়া একই শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নগরীর পশ্চিমপাড়া এলাকায় মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

স্থানীয়রা জানায়, জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন মাসুদ। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাক ড্রাইভারকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ গাইবান্ধা জেলা হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ