শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮


সাভারের প্রবীণ আলেম আলী আকবর কাসেমী অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সাভারের প্রবীণ আলেম, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি এবং জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর (সাভার) মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা হাফেজ আলী আকবর কাসেমী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ।

এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা আলী আকবর কাসেমী দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমত, ইসলামি শিক্ষা বিস্তার এবং আকিদায়ে খতমে নবুওয়ত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার এ সময়ে দেশ-বিদেশের আলেম-উলামা, তলাবায়ে কেরাম, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মুসলমানের কাছে আন্তরিকভাবে তাঁর দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ শিফার জন্য দোয়া কামনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করেন, সব ধরনের অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দ্রুত সুস্থতার সঙ্গে পুনরায় দ্বীনের খেদমতে ফিরে আসার তাওফিক দান করেন।

এদিকে, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দও পৃথকভাবে মাওলানা আলী আকবর কাসেমীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, মাওলানা হাফেজ আলী আকবর কাসেমী হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সাভারের জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ