
|
সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৬, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নগরীর একটি কনফারেন্স হলে এ তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ. এ. তাওসিফ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান। মজলিসে গ্রুপ আলোচনা উপস্থাপন করেন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল-মামুন, ডা. মুহাম্মদ ফয়জুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। মজলিসে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিক প্রশিক্ষণ, দাওয়াতি কার্যক্রম এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আরএইচ/ |